odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৫০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২৩ ১৮:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২৩ ১৮:০৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩২০ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশি মদ, ১৮০৫ পিস ইয়াবা ও ১১০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: