odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৩ May ২০২৩ ০৪:১২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৩ May ২০২৩ ০৪:১২

প্রধান প্রতিবেদক :

শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২২ মে সোমবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর সম্মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি ম.আব্দুর রাজ্জাক, কাজী শহিদুল্লাহ লিটন,দেবাশীষ বিশ্বাস, মজিবুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির, ডাঃ আসাদুজ্জামান মিন্টু, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, উত্তর সভাপতি ইসহাক মিয়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, উপদেষ্টা পরিষদ,  জাতীয় পরিষদ নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।