odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 24th June 2026, ২৪th June ২০২৬

চীনে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ May ২০২৩ ২৩:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ May ২০২৩ ২৩:০৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি মসজিদের গম্বুজ ও মিনার ভাঙ্গা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।যার ফলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মসজিদটি সংখ্যালঘু হু জাতিগোষ্ঠীর এবং নাজিয়াইং গ্রামে অবস্থিত। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধর্মকে চীনাকরণের উদ্যোগের অংশ হিসেবে প্রদেশটিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ নীতির আওতায় ধর্মীয় বিশ্বাসে বিদেশি প্রভাব মুছে ফেলা হচ্ছে এবং প্রচলিত চীনা সংস্কৃতির আদল দেওয়া হচ্ছে। হু অ্যাক্টিভিস্টরা বলছেন, গত কয়েক বছরে কর্তৃপক্ষ ইসলামী অনেক স্থাপনা অপসারণ করেছে, দেশজুড়ে সহস্রাধিক মসজিদের গম্বুজ ও মিনার ধ্বংস করা হয়েছে। নাজিয়াইং গ্রামের মসজিদটিতে শেষ গম্বুজ ও মিনার রয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: