odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

ইংল্যান্ডের ঘরোয়া লীগে সাব্বিরের ডাবল সেঞ্চুরি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ June ২০২৩ ০৪:৫৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ June ২০২৩ ০৪:৫৬

ইংল্যান্ডের প্রথম বিভাগে অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির রহমান রুম্মন। ১০১ বলে ১২টি ছক্কা আর ১৭টি বাউন্ডারির সাহায্য ২০০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের ম্যাচে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাব্বিরের ব্যাটিং তাণ্ডবে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পাহাড় গড়ে অ্যাভালি। ২ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

অ্যাভালির ছুড়ে দেওয়া ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.২ ওভারে ২০৫ রানেই অলআউট হয়ে যায় সুপারনোভা স্পোর্টস ক্লাব। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও ২ উইকেট নেন সাব্বির।