odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: নিহত ১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ June ২০২৩ ২৩:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ June ২০২৩ ২৩:৫৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও গোষ্ঠীর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বশির উল্লাহ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বশির উল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ-৩২ এর বাসিন্দা ফজু মিয়ার ছেলে। জানা যায়, মঙ্গলবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর। এও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। 

এতে বশির উল্লাহ (৩৫) নামে একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ৯ নম্বর ক্যাম্পের আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। কক্সবাজার নেওয়ার পথে ওই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।



আপনার মূল্যবান মতামত দিন: