odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th June 2026, ১৯th June ২০২৬

আগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ June ২০২৩ ১২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ June ২০২৩ ১২:৪৪

আগামী আগস্টে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

বুধবার (১৪ জুন) জেনেভার প্যালেইস ডি ন্যাশন্স সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের তাাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, অগাস্ট মাসে ওদের সম্মেলন হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে এখন ৫টি সদস্য। আগামীতে তারা আরো ৮টি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: