odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৫২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ June ২০২৩ ১৯:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ June ২০২৩ ১৯:১৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের কাছে থেকে ৩০৯৫ পিস ইয়াবা, ১২৩.৩ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ৯ কেজি ৯২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।