odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th August 2026, ৬th August ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৬৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ July ২০২৩ ১৭:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ July ২০২৩ ১৭:০৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৯১১৬ পিস ইয়াবা, ১০ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৪৬৬ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২ টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: