odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৪৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ২০:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ২০:৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৯২৯ পিস ইয়াবা, ১১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৪ লিটার দেশী মদ ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।