odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ August ২০২৩ ১৮:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ August ২০২৩ ১৮:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। 

আটক সময় তাদের হেফাজত থেকে ১১৯৯৮ পিস ইয়াবা, ৬৫ কেজি ৬৬৪ গ্রাম গাঁজা, ১৬৮.৫ গ্রাম ৩৬০ পুরিয়া হেরোইন ও ১৫ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: