odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th March 2026, ১৯th March ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ August ২০২৩ ১৮:২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ August ২০২৩ ১৮:২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের পর তাদের কাছ থেকে ২ হাজার ৭৬৮ পিস ইয়াবা, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ৮০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে। 

 


আপনার মূল্যবান মতামত দিন: