odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ September ২০২৩ ২১:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ September ২০২৩ ২১:০০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। 

খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কোনো সুযোগ নাই।

এর আগে সকাল সোয়া ১০টায় তিনি আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশে রওয়ানা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: