odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th August 2026, ১৩th August ২০২৬

শ্রীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ১৮ September ২০২৩ ০২:৩৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ September ২০২৩ ০২:৩৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে" সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়ণে-উদ্ভাবণে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে ৩দিনের উন্নয়ণ মেলা উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার উন্নয়ণ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা প্রকৌশলী মোঃ মহিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজির হোসেন, রফিকুল ইসলাম বাবু, আব্দুল বারেক খান বারী, হাজী ফারুক হোসেন, হামিদুল্লাহ খান মুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ১৪টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশগণ।



আপনার মূল্যবান মতামত দিন: