odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

ডেঙ্গুতে আরো ২১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ September ২০২৩ ১৯:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ September ২০২৩ ১৯:২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে ৮৬৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১৫ রোগী।তাদের মধ্যে দুই হাজার ১৫৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।