odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ ২৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ September ২০২৩ ১৮:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ September ২০২৩ ১৮:১৯

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৬ সেপ্টেম্বর শপথ নেবেন। সেদিন সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। মহামান্য রাষ্ট্রপতি তাকে শপথ পাঠ করাবেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে। 



আপনার মূল্যবান মতামত দিন: