odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

তানোরে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ২৩ September ২০২৩ ১৬:২৫

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ September ২০২৩ ১৬:২৫

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইটের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, য়ুগ্ন সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পপাদ আবুল বাসার সুজন।

কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি মেম্বার আব্দুল করিম,সম্পাদক মেম্বার আবুল হাসান, ছাত্রলীগ নেতা, সারোয়ার হোসেন শাওন, মিজান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সিপলন,কলমা ইউপি সভাপতি তানভীর রেজা, পাঁচন্দর ইউপির সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ।

এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভা সভাপতি সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: