odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

৭১ সালে দেশ স্বাধীন করে লাল সবুজের পতাকা উড়িয়েছি: কৃষিমন্ত্রী

মোঃ দেলোয়ার হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশিত: ১ October ২০২৩ ০০:৩৭

মোঃ দেলোয়ার হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১ October ২০২৩ ০০:৩৭

মোঃ দেলোয়ার হোসেন জেলা ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, ৭১সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, বাংলাদেশের লাল সবুজের পতাকা টাঙ্গাইল থেকে আমি প্রথম উড়িয়েছি, যা ইতিহাসে লেখা রয়েছে । এই ইতিহাস টাঙ্গাইল জেলার গর্ব, মধুপুর ও ধনবাড়িবাসীর জন্য আনন্দের।

তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে আমি মধুপুর-ধনবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। তারপর থেকে গত ২৩ বছরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কেউ বলতে পারবে না সামান্যতম কোন অবৈধ সুবিধা আমি কারো কাছ থেকে নিয়েছি। আমার সম্পদ যা ছিল, তাই আছে। ২৩ বছরে নিজের বা সন্তানের বা পরিবারের কোন সদস্যের নামে এক শতাংশ জমিও কিনি নাই, এক ভরি সোনাও কিনি নাই। মধুপুর-ধনবাড়ির মানুষের ভালবাসাই আমার সম্পদ।

মঙ্গলবার(২৭সেপ্টেম্বর)বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বানরগাছী স্কুল মাঠে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ন্যায়ের পথে এবং সততার পথে থাকবেন। আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবেন।

মন্ত্রী বলেন, বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে; ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই,৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার-আলবদরকে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম, ঠিক সেভাবেই তাদেরকে মোকাবেলা করব।

অনুষ্ঠানে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল গফুর মন্টু, মীর ফরহাদুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম প্রমুখ। 



আপনার মূল্যবান মতামত দিন: