odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th November 2026, ৮th November ২০২৬

কেরানীগঞ্জে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ December ২০২৩ ২১:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ December ২০২৩ ২১:২৮

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে।