odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 9th November 2026, ৯th November ২০২৬

বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

odhikar patra | প্রকাশিত: ১৬ December ২০২৩ ১৮:৪৫

odhikar patra
প্রকাশিত: ১৬ December ২০২৩ ১৮:৪৫

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দোয়া আলোচনা সভা, কবিতা আবৃতি ও সঙ্গীতানুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই দোয়া আলোচনা সভা, কবিতা আবৃতি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে কবিতা আবৃতি ও সঙ্গীত প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুহুল আমিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই শিকদার,প্রতিষ্ঠাতা সদস্য হাজী শেখ মোঃ গোলাম মোস্তফা, দাতা সদস্য সোলায়মান শেখ,
অভিভাবক সদস্য জামাল, নুর আলম, তপন হাওলাদার, মোঃ মিরাজ, শিক্ষক প্রতিনিধি লুৎফর রহমান, সিরাজুল ইসলাম,স্থানীয় গন্যমান্য লাল মিয়া মাদবর, হিরো হাওলাদার, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীসহ ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।