odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ২৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ January ২০২৪ ১১:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ January ২০২৪ ১১:৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।   

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৯ হাজার ২৫৯টি ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ২০০টি ইনজেকশন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।