odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ February ২০২৪ ২৩:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ February ২০২৪ ২৩:৩২

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর ফাঁকে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন। আজ বিকেলে কনফারেন্স ভেন্যু। 

হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠককালে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আজ সকালে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই স্থানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এর আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।