odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 9th April 2026, ৯th April ২০২৬

নিজস্ব মুদ্রায় ভারতের সাথে ব্যবসা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ February ২০২৪ ১১:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ February ২০২৪ ১১:৫৭

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। গতকাল সকালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: