odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th August 2026, ৮th August ২০২৬

বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ April ২০২৪ ১৮:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ April ২০২৪ ১৮:৩৩

২৯ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  ‘বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন; প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন।’ 



আপনার মূল্যবান মতামত দিন: