odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ May ২০২৪ ২৩:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ May ২০২৪ ২৩:০২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৬৮৯ পিস ইয়াবা, ৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ১১ কেজি ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে। হয়।