odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ January ২০১৮ ২৩:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ January ২০১৮ ২৩:৩০

আমাদের অধিকারপাত্র ডটকম: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শফিকুল ইসলাম শান্ত । সোমবার সকালে কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম শফি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে । সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সকালে শান্ত নামে এক ছাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেস থেকে ঢাকায় যাওয়ার জন্য কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে চলন্ত ট্রেনটিতে উঠার সময় পা ফসকে পড়ে যান। এতে তার দুই পা দ্বিখণ্ডিত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, আহত ছাত্রের দুই পায়ের অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘আপনাদের কাছ থেকেই শুনলাম। বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা তার বিষয়ে খোঁজখবর নেব।

 



আপনার মূল্যবান মতামত দিন: