odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st June 2026, ২১st June ২০২৬

ডিএমপি কমিশনারের সঙ্গে রিকশা চালক, মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক

odhikarpatra | প্রকাশিত: ২৭ November ২০২৪ ২২:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৭ November ২০২৪ ২২:৫৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চেম্বার আদালতের রায়ের আলোকে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোন অটোরিকশা চলবেনা, কিন্তু ভেতরের সড়কগুলোতে পূর্বের ন্যায় এসব যান চলবে।

এছাড়া নতুন কোন অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন। 

এছাড়া ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানসহ ডিএমপির বিভিন্ন

পদমর্যাদার কর্মকর্তাগণ ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। গত ২৫ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: