odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের প্রতিবাদ

odhikarpatra | প্রকাশিত: ২ February ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ২ February ২০২৫ ২৩:৩২

ইবি প্রতিনিধি: মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও হামলার প্রতিবাদ জানান ইসলামী বিশ্ববিদ্যালয়, শাখা ছাত্রদল।

রবিবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ২০২৫ ইং রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষ মীমাংসা করতে গেলে মীমাংসা শেষে দুই গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পুনরায় সংঘর্ষের সূত্রপাত হয়। উক্ত ঘটনার জের ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান এবং আল-হাদিস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এর উপর চড়াও হলে তাঁরা দুজনেই আহত হন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল-এর আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনায় জড়িত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।