odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

শুক্রবার আংশিক সূর্য গ্রহণ : বাংলাদেশে দেখা যাবে না

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৫:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৫:৩৭

আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার (০৪-১১-১৪২৪ বঙ্গাব্দ) আংশিক সূর্য গ্রহণ ঘটবে। ওইদিন ০০টা ৫৬ মিনিট বিএসটিতে গ্রহণ শুরু হয়ে ০৪টা ৪৭ মিনিট বিএসটিতে শেষ হবে। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখার বরাত দিয়ে আজ এথ্য জানিয়েছে।


আইএসপিআর আরও জানায়, সর্বোচ্চ গ্রহণ ০২টা ৫১ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।


আইএসপিআর জানিয়েছে, অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে আগামী ১৬ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় ভোর ৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় সন্ধ্যা ০৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে।


অ্যান্টার্কটিকার ন্যুমায়ের স্টেশনের উত্তর-পশ্চিমে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় রাত ০৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এস্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: