odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

শহীদ মিনারে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা নিবেদন

odhikarpatra | প্রকাশিত: ২১ February ২০২৫ ০৩:০৮

odhikarpatra
প্রকাশিত: ২১ February ২০২৫ ০৩:০৮

ইবি প্রতিনিধি:

মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেছে 'সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক' স্লোগানে সাংবাদিকতা করে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. সচিব সাকিব আসলাম, সদস্য শাহরিয়ার কবির রিমন, রবিউল আলম সহ অন্যান্য সদস্যরা।

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শাখা ছাত্রদল, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: