odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ধর্ষকদের শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

odhikarpatra | প্রকাশিত: ৯ March ২০২৫ ১৬:২২

odhikarpatra
প্রকাশিত: ৯ March ২০২৫ ১৬:২২

ইবি প্রতিনিধি

ধর্ষণের সাথে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

আজ রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আসিয়া, আসিয়া আসিয়া’, ’তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয়।

এসময় সহ-সমন্বয়ক সাদীয়া মাহমুদ মীম বলেন, এরপরে কি আমি ধর্ষিতা হতে চলেছি এমন চিন্তা সবসময় তাড়া করে বেড়ায় আমাদের। আমরা চাই ধর্ষকের শাস্তি জনসমক্ষে করতে হবে,সকল ধর্ষক কে শাস্তির ভয়াবহতা চোখে অাঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে।একজন শিশুর উপর যখন পাশবিক নির্যাতন হয় তখন আপনাদের মনুষ্যত্ব কোথায় থাকে? বাসায় কি আপনাদের মা বোন নাই? ধর্ষক যেন অবাধ চলাফেরা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে।


সমন্বয়ক এসএম সুইট বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিত না হলে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আগামী দিনের আন্দোলন চালিয়ে যেতে চাই। যদি অন্যান্য অপরাধের শাস্তি কমানো বা মওকুফ করা গেলেও ধর্ষকের শাস্তি কমানোর কোনো সুযোগ নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নারীরা যেভাবে জেগে উঠেছে সেভাবে নারীদের সাথ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই। নারী আমাদের মায়ের জাত। যে সকল মানুষ নারীদের দিকে ধর্ষকের চোখে তাকাবে সমাজের উচিত তাদের চোখ তুলে নেয়া। জুলাই বিল্পবের পর আমরা এখনো স্বাধীনতার স্বাদ পায়নি কারণ সারাদেশে ধর্ষণ সহ নানা ধরনের অপতৎপরতা চলছে। সারাদেশে যেভাবে ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হতে যাচ্ছে তাতে অন্তবর্তীকালীন সরকার ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে বাধ্য হবে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
০৯ মার্চ, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: