odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ February ২০১৮ ২০:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ February ২০১৮ ২০:২৩

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় আগামী ১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী নতুন দিন ধার্য করেন। এ নিয়ে ১৭ দফায় সিআইডিকে প্রতিবেদন দাখিলের সময় দেওয়া হলো।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় গত বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এ মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: