odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৩৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মোংলায় পশ্চিম জোন অধীনস্থ কোস্ট গার্ড বেইস, মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লে. কমান্ডার আবিদ বিন মঞ্জুর, প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গত ১১ জানুয়ারি ২০২৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

পরে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিষেবার মান বাড়াতে আরো এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পরে তিনি একটি গাছের চারা রোপণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: