odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 20th March 2026, ২০th March ২০২৬

ইসরাইলি ড্রোন হামলায় গাজায় কমপক্ষে ১২ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৫ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৫ ২৩:৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।


গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ সকালে খান ইউনিসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় বেশ কয়েকজন শিশু ও নারীসহ কমপক্ষে ১২ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন’। 

তিনি আরো বলেন, ইসরাইলের অন্যান্য হামলায় আরো চারজন নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: