odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

“বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি করেছে লিগ্যাল এইড”

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ১১:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ১১:০৮

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১,৬৩,০২৮টি মামলা নিষ্পত্তি করেছে। দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১,৬১,১১৩টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ১,৯১৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এডিআরের মাধ্যমে মোট ১,৮২,১৭২টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার মাধ্যমে ৩,১৫,৫৩০ জন উপকারভোগী লাভবান হয়েছেন। একই সময়ে সরকারি খরচে ১২,৮২,৯৯৭ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগসহ দেশের সব নিম্ন আদালত, শ্রম আদালত ও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

আইনি সহায়তা প্রদান আইন-এর অধীনে এই সেবা দেওয়া হয়, যা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: