odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর রক্ত না ঝরে — জয়নাল আবদিন ফারুক”

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:০২

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:০২

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

নোয়াখালী:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, “বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে।”

তিনি সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ক্ষমতায় গেলে পিআর ঠিক করে নিয়েন। জুলাই সনদে যখন স্বাক্ষর করেছেন, আসুন মিলেমিশে ইউনূস সাহেবকে সহযোগিতা করি।”

বিএনপি নেতা আরও বলেন, “আগামী নির্বাচনে যাতে তারেক রহমান ও ধানের শীষ প্রতীক ক্ষমতায় আসতে না পারে, সেজন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে।”

তিনি অভিযোগ করেন, “বিমানবন্দরে অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার আগেই মিরপুরে কারখানায় আগুন দিয়েছে এক চক্র, যারা ১৬ বছর ধরে জনগণকে দুঃখ দিয়েছে, আজ আবার নির্বাচন ঠেকাতে একই কাজ করছে।”

বিএনপি উপদেষ্টা আরও বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই। আগামীতে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে দেশে আর হয়রানি থাকবে না, বিচার বিভাগকে লাঞ্ছিত করা হবে না, আর আয়নাঘর বানানো হবে না।”

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কোম্পানি। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: