odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬

রিয়া চক্রবর্তীর ফ্যাশন ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’—এক বছরে ৪০ কোটি টাকার টার্নওভার, বলিউডে না ফিরেও কীভাবে পেলেন বিস্ময়কর সাফল্য

odhikarpatra | প্রকাশিত: ৯ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৯ December ২০২৫ ২৩:৫৯

বিনোদন ডেস্ক, অধিকার পত্র ডটকম

বলিউডে ফিরে না গিয়েও মাত্র এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসা—এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নানামুখী অভিযোগ ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে, সেই কঠিন সময় পেরিয়ে তিনি এখন পুরোপুরি নতুন জীবন শুরু করেছেন উদ্যোক্তা হিসেবে

২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর ঘটনার পর রিয়াকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। মামলা, তদন্ত, সামাজিক চাপ—একসময় জীবন যেন থমকে গিয়েছিল তাঁর। যদিও পরে তিনি সমস্ত অভিযোগ ও মামলার দায় থেকে অব্যাহতি পান। কিন্তু বলিউডে ফিরে যাওয়ার বদলে তিনি বেছে নেন ব্যবসার দুনিয়া

‘চ্যাপ্টার ২ ড্রিপ’: জীবনের দ্বিতীয় অধ্যায়

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানান, নিজের পোশাকের ব্র্যান্ডের নাম দিয়েছেন ‘Chapter 2 Drip’—কারণ তিনি জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রেখেছেন।
২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন তিনি। পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একটি শোরুমও খোলেন।

এক বছরের মধ্যেই এই ব্র্যান্ডের আয় ৪০ কোটি টাকা, দাবি রিয়ার।

মধ্যবিত্তকেই লক্ষ্য করে ব্র্যান্ড

রিয়ার ভাষায়—

“খুব ভেঙে পড়েছিলাম। তখন ঠিক করেছিলাম নতুন করে শুরু করব। মধ্যবিত্ত মানুষের জন্য মানসম্মত কিন্তু ট্রেন্ডি পোশাক বানাব।”

পোশাকের দামও মধ্যম সারিতে—

  • ডেনিম প্যান্ট: ৫,৫০০ টাকা
  • সাদা টি–শার্ট: ২,২৯০ টাকা
  • কো–অর্ড সেট: ৭,৯৯০ টাকার আশেপাশে

পডকাস্ট—ব্র্যান্ড প্রমোশনের বড় হাতিয়ার

ব্যবসার পাশাপাশি রিয়া নিয়মিত পডকাস্টও চালান। বলিউড তারকারা এতে আসেন, আর এই মাধ্যমেই নিজের ব্র্যান্ডের প্রচার করেন রিয়া। ব্যবসার দ্রুত বিস্তারের এটিই অন্যতম কারণ।

অভিনয় থেকে উদ্যোক্তা—এক রকম পুনর্জাগরণ

বলিউডে ফিরে যাওয়ার চেষ্টা না করে রিয়া বেছে নিয়েছেন নতুন লড়াই—স্বনির্ভরতার পথ
একসময় যিনি ছিলেন সমালোচনার কেন্দ্রে, আজ তিনি সফল ব্যবসায়ী, কোটিপতি নারী।


 



আপনার মূল্যবান মতামত দিন: