odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd November 2026, ২nd November ২০২৬

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাস

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৮

ভালুকা  প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নবীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে একদল উত্তেজিত ব্যক্তি দীপুকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে হত্যা করে গাছের সঙ্গে বেঁধে মরদেহে আগুন দেওয়া হয়।

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিবিসি বাংলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত দীপু চন্দ্র দাস ওই এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার পরিবার ও আত্মীয়স্বজনদের খোঁজ করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

ডিউটি অফিসার রিপন মিয়া বলেন,
“নিহতের স্বজনরা এসে মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।