odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢাকা সাভার, শীত উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

তারেক রহমানকে বরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তার চাদরে ঢাকা সাভার

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ১৬:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ১৬:১৭

সাভার, ঢাকা | ২৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে স্মৃতিসৌধ এলাকাজুড়ে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক সাময়িকভাবে বন্ধ রেখে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্মৃতিসৌধ এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন,

“তারেক রহমানকে স্বাগত জানাতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত। আমরা নেতার আগমনের অপেক্ষায় আছি।”

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন,

“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ব্যাপক জনসমাগমের প্রস্তুতি রয়েছে।”

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু জানান,

“সকাল থেকেই পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।”

ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,

“তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সহস্রাধিক পুলিশ সদস্যের সমন্বয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা কঠোর নজরদারিতে রয়েছে।”

সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপির নেতা-কর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: