odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬
১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৪৯

অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এবার মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

এবারের তালিকায় বিশেষভাবে আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পেয়েছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও মরণোত্তর বশির আহমেদ সম্মাননা পেয়েছেন।

সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র পুরস্কৃত হয়েছেন।

এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার সম্মাননা পেয়েছেন।

প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি সনদপত্র এবং সম্মানির চেক প্রদান করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: