odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জরুরি বাহিনীর ওপর থেকে তেল সীমাবদ্ধতা প্রত্যাহার

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৬ April ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ April ২০২৬ ২৩:৫৯

অধিকার পত্র ডটকম 

সংসদ ভবন প্রতিনিধি:

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর যে জ্বালানি সীমাবদ্ধতা ছিল, তা দুই দিন আগেই প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে, এর ফলে সেবাদানে আর কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশের রাতের টহল কমে গেছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: