odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 11th May 2026, ১১th May ২০২৬
বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিতির একদিন পর নবদম্পতির বাসায় পৌঁছায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৬ ১৯:১০

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৬ ১৯:১০

অধিকার পত্র ডেস্ক:

রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নবদম্পতি ও অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের সরকারপ্রধানের কাছ থেকে এমন শুভেচ্ছা পাওয়া তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী সভা শেষে সেখানে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় বর তখনও সেখানে উপস্থিত হননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।



আপনার মূল্যবান মতামত দিন: