odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 13th May 2026, ১৩th May ২০২৬
পুকুরে গোসল করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

সিরাজদিখানে নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৫০

  অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক, 

Sirajdikhan উপজেলায় পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা নামে ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত Tahomen Nesa চম্পকদি গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাতনি Jerin Akter-কে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তাহেমন নেছা। এ সময় দাদির হাত ফসকে শিশুটি পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তিনি।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তাহেমন নেছা পানিতে তলিয়ে যান। পরে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা দাদি ও নাতনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহেমন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য Dhaka-এ পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা Jamshed Faridi জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

Sirajdikhan Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা Abdul Hannan ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি জানান, শিশুটির বাবা সিরাজ মাঝি একজন সেনাসদস্য এবং শিশুটি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: