odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 15th September 2026, ১৫th September ২০২৬
গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকতা ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদের নেতারা

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৬ ২৩:৫৯

অধিকারপত্র ডটকম

প্রকাশিত: রবিবার | ১৭ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দেশের গণমাধ্যম পরিস্থিতি, সাংবাদিকতার বিভিন্ন দিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: