odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 24th May 2026, ২৪th May ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৬ ২২:০২

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৬ ২২:০২

অধিকারপত্র ডটকম, বিশেষ প্রতিনিধি,
ময়মনসিংহ | ২৩ মে ২০২৬, শনিবার | ১৯:১০

মূল প্রতিবেদন :

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, যা রোধ করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সে জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে প্রাসঙ্গিক উল্লেখ করে বলেন, সমাজে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করতে নজরুলের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বক্তারা দেশের সাংস্কৃতিক অগ্রগতি ও বিচার ব্যবস্থার দ্রুততা নিয়ে মতামত তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: