odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬
শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অধিকার ও মানবাধিকার বিষয়ে সমস্যার চিহ্নিতকরণ এবং সমাধানের পথ নিয়ে আলোচনা

অধিকার পত্র ডটকমের অস্থায়ী স্টুডিওতে প্রথম লাইভ আলোচনা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৯ June ২০২৬ ০৫:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৯ June ২০২৬ ০৫:৪৭

সম্পাদকিয়, অধিকার পত্র ডটকম। 

প্রকাশিত: ৯ জুন ২০২৬ | 

ঢাকা: ৯ জুন ২০২৬ অধিকার পত্র ডটকম এবং ‘আমাদের অধিকার পত্র’-এর জন্য একটি বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের পর প্রথমবারের মতো অধিকার পত্র ডটকমের

শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অধিকার ও মানবাধিকার বিষয়ে সমস্যার চিহ্নিতকরণ এবং সমাধানের পথ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য অধিকার পত্র ডটকম এর অস্থায়ী স্টুডিও থেকে  লাইভ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিশু হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু রেসপাইরেটরি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর সাবেক বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ইনস্যুরেন্স গবেষক ও পরামর্শক, ইনস্যুরেন্স নিউজ বিড-এর সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান

অনুষ্ঠানে সঞ্চালনা ও অংশগ্রহণ করি অধিকার পত্র ডটকম ও আমাদের অধিকার পত্র-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। 

আলোচনার মূল বিষয় ছিল শিক্ষা অধিকার, স্বাস্থ্য অধিকার, আর্থিক অধিকার এবং মানবাধিকার। আলোচনায় এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানের পথ নিয়েও মতামত তুলে ধরা হয় ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সমালোচনা করাই উদ্দেশ্য নয়; বরং সমাজের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অধিকার পত্র ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, “আমরা কারো বিরুদ্ধে নই, আবার অন্ধভাবে কারো পক্ষেও নই। আমরা সৃষ্টিকর্তার সকল সৃষ্টির ন্যায্য অধিকারের পক্ষে। আমাদের দৃষ্টিভঙ্গি সবার সঙ্গে নাও মিলতে পারে, তবে আমরা চাই পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীরা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথ দেখাবেন। আমরা আনন্দচিত্তে তা গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “অধিকার পত্র ডটকম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হয়তো আরও দ্রুত এগোনো যেত, কিন্তু আমরা বিশ্বাস করি মহান আল্লাহ মানুষের কল্যাণই চান এবং প্রত্যেককে তার জন্য যা কল্যাণকর তাই দান করেন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ‘ইহদিনাস সিরাতাল মুস্তাকিম’-এর পথে পরিচালিত করেন।”

অধিকারভিত্তিক সাংবাদিকতা, গঠনমূলক আলোচনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অধিকার পত্র ডটকমের অস্থায়ী 

স্টুডিওতে প্রথম লাইভ আলোচনা অনুষ্ঠিত


#অধিকার_পত্র #Odhikarpatra #লাইভ_আলোচনা #শিক্ষা_অধিকার #স্বাস্থ্য_অধিকার #মানবাধিকার #আর্থিক_অধিকার #মাহবুবুর_রহমান_পলাশ #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: