odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হবে প্রবাসী ডেবিট কার্ড।

আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড

odhikarpatra | প্রকাশিত: ১৮ July ২০২৬ ২৩:২৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ July ২০২৬ ২৩:২৫

অধিকারপত্র ডটকম 

জাতীয় ডেস্ক:
সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ শুরু হবে। এ কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে ও বিদেশে বিভিন্ন আর্থিক ও সেবামূলক সুবিধা পাবেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা এবং সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড।

প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরের বিশেষ ইমিগ্রেশন সেবা, কমপ্লিমেন্টারি লাউঞ্জ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা, জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সরকারি ও আর্থিক সেবায় অগ্রাধিকার পাবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা যাতে এই সুবিধার আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন।



আপনার মূল্যবান মতামত দিন: