odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 30th August 2026, ৩০th August ২০২৬
সড়ক মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা টোল প্লাজা এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে যাত্রী ও চালকরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট | অধিকার পত্র

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৬ ২০:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৬ ২০:৪৬

অধিকার পত্র ডেস্ক:২৯ আগস্ট ২০২৬

সড়ক মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর সেতুর একটি অংশে মেরামতকাজ শুরু হলে মহাসড়কের একটি লেন বন্ধ রাখা হয়। অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যান চলাচল করায় যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে একাধিক দল কাজ করছে। মেরামত করা অংশ খুলে দেওয়া হলেও মেঘনা, গজারিয়া ও ভবেরচর এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঢাকা অভিমুখী যান চলাচলে ধীরগতি রয়েছে।

যানজটে আটকে থাকা যাত্রীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: