odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
অপরাধ দমনে কঠোর, নাগরিক সেবায় মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের প্রতি রাষ্ট্রপতির কঠোর নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৪৪

ঢাকা প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে অপরাধীদের দমনে কঠোর হতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এ ছাড়া ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনহয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন আইজিপি। জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

 

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

#রাষ্ট্রপতি #বাংলাদেশপুলিশ #আইনশৃঙ্খলা #অপরাধদমন #আইজিপি #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: