odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 15th September 2026, ১৫th September ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে বসতবাড়ির সামনে থেকে দুজনকে আটক করা হয়

সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৬ ১৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৬ ১৩:৩৭

অধিকারপত্র ডটকম 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই মো. শাহ আলী, এএসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি দল কংশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বসতবাড়ির সামনে থেকে রুবিনা (৩০) ও মো. মোহাসিনকে (৪৫) আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মো. মোহাসিনের পিতার নাম আবু মিয়া বেপারী বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতার দুজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: