odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 18th October 2026, ১৮th October ২০২৬
তথ্য অধিকার আইন অনুযায়ী নিয়োগ; দুই বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও হলেন তিনি।

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

odhikarpatra | প্রকাশিত: ১৭ October ২০২৬ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৭ October ২০২৬ ২৩:৪১

প্রধান তথ্য কমিশনার জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

অধিকারপত্র ডটকম | জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে দুই বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে দুই বছরের জন্য এ মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৩ জুন অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

শিক্ষাজীবন ও গবেষণা

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে Environmental Governance বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে Communication and Innovation বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ, গবেষণা অনুদান ও সম্মাননা অর্জন করেছেন।

তাঁর প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের মধ্য দিয়ে তথ্য কমিশনের নেতৃত্বে নতুন দায়িত্ব শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমেও যুক্ত থাকবেন।

 

 

 

দেশের নতুন প্রধান তথ্য কমিশনার জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।

বিস্তারিত পড়ুন: অধিকার পত্র ডটকম

#নাহরিনইসলামখান #প্রধানতথ্যকমিশনার #তথ্যকমিশন #জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয় #জাবি #বাংলাদেশ #অধিকারপত্র